ডিপ্লোমা শিক্ষার সংকট নিরসন সংক্রান্ত আপডেট
ডিপ্লোমা শিক্ষার বর্তমান সংকটের বিষয়ে অদ্য ১৭.০৮.২০২৬খ্রি. তারিখে বেসরকারি উদ্যোক্তাগণের পক্ষে ড. মো. সবুর খান ও ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী মাননীয় শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনকে অবহিত করেছেন।
এই প্রেক্ষিতে বেসরকারি পলিটেকনিকের উদ্যোক্তাবৃন্দের আয়োজনে “ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষার সংকট ও উত্তরণ: জাতীয় নীতি সংলাপ” অনুষ্ঠিত হতে যাচ্ছে; যা মাননীয় শিক্ষামন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী আগামী ২৩.০৮.২০২৬খ্রি. তারিখে অনুষ্ঠিত হবে।
উক্ত সংলাপে মাননীয় শিক্ষামন্ত্রী সকল অংশীজন বিশেষতঃ সকল বেসরকারি উদ্যোক্তাগণকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
“ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষার সংকট ও উত্তরণ: জাতীয় নীতি সংলাপ” শীর্ষক অনুষ্ঠানে কী-নোট উপস্থাপন করবেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. সবুর খান।
মাননীয় শিক্ষা মন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী উক্ত সভায় মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয় উপদেষ্টা ড. মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব, একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, অ্যাসেট প্রকল্পের প্রকল্প পরিচালক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক (কারিকুলাম) ও কারিকুলাম স্পেশালিস্ট (ডিপ্লোমা) কে আমন্ত্রণ জানানো হবে।
পলিটেকনিক সিস্টেমের বর্তমান সংকট থেকে উত্তরণের লক্ষ্যে উক্ত মতবিনিময় সভায় বেসরকারি পলিটেকনিকের সকল উদ্যোক্তাকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানাচ্ছি। অংশগ্রহণে ইচ্ছুক উদ্যোক্তাগণকে সংযুক্ত লিঙ্কে ক্লিক করে ১৮.০৮.২০২৬খ্রি. বিকাল ৫টার মধ্যে ফরমটি পূরণ করার আহ্বান জানাচ্ছি।
আসুন, সম্মিলিত উদ্যোগে ডিপ্লোমা শিক্ষা ব্যবস্থার সংকট নিরসনে কার্যকর জাতীয় নীতি প্রণয়নে ভূমিকা রাখি।
অনুষ্ঠানের সম্ভাব্য ভেন্যুঃ ড্যাফোডিল গ্রুপের “৭১ মিলনায়তন”, সোবহানবাগ, ঢাকা অথবা উদ্যোক্তাদের পছন্দমতো অন্য ভেন্যু।
তারিখ- ২৩ আগষ্ট ২০২৬খ্রি. রবিবার সকাল ১১টা ।